Friday, August 1, 2008

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

ঃঃঃঃ অমৃতের বিষ ঃঃঃঃঃঃঃ

আবেগ গুলো পুড়িয়ে দিয়ে করবে মেঘের ছাই
হৃদয়টাকে দুমরে নিলেও, সেই তোমাকেই চাই
রংধনুটা লুকিয়ে নিতে বৃথাই খুজি পাপ
আমার দেহেও তোমার আগুন, কোথায় গেলো তাপ
স্বপ্ন গুলো খেলনা হলো ধুলোর সাথে মিশে
আজকে আবার নিঃস্ব দুজন মর্ত্যলোকের বিষে
মনের ভেতর অনেক ঘৃণা, স্বপ্নে বাধা কই?
মনটাতো নয় পাগলা ঘোড়া, এমনি বসে রই।


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

খুব দুর্বল উদাহরণ। কিন্ত থাক...
....................................... সৌম্য












::::::::: Omriter biSH ::::::::::

abeg gulo purie diye korbo megher chai
hridoytake dumre nileo, sei tomakei cai
rongdhonuta lukie nite brithai khuji pap
amar deheo tomar agun, kothay gelo tap
showpno gulo khelna hobe dhulor sathe mishe
ajke abar nissho dujon, morto loker bishe
moner vetor onek ghrina, showpne badha koi?
monta naki pagla ghora, emni bose roi.

...............................................................................................................................................................



1st August saturday.


:::: I spread my wings and learn to fly :::::

Ei noroker onek dure dana melechi
Ei sohorer chayar akash shopno dhekechi
Krishno churar abeg vule ajke sabek mon
Khone khnone brishti jhoray meghla sarakhon
Condrahoto chader moto guile nijer poth
Bohini sikhay dhonni jibon, sosta praner moth
Akul kore moner dake jotoi meli dana
Ushno agun purie mare bachte holo mana
Ei sohorer bishal akash shopne dekhechi
Ei prithibir rongdhonute abeg ekechi


:::: I spread my wings and learn to fly :::::

এই নরকের অনেক দূরে ডানা মেলেছি
এই শহরের ছায়ার আকাশ স্বপ্নে দেখেছি
কৃষ্ণচুড়ার আবেগ ভুলে আজকে সাবেক মন
ক্ষনে ক্ষনে বৃষ্টি ঝরায় মেঘলা সারাক্ষন
চন্দ্রাহত চাঁদের মতো গুলিয়ে নিজের পথ
বহ্নি শিখায় ধন্যি জীবন, স্বস্তা প্রানের মথ
আকুল হয়ে মনের ডাকে যতোই মেলি ডানা
উষ্ণ আগুন পুড়িয়ে মারে বাঁচতে আজও মানা
এই শহরের বিশাল আকাশ স্বপ্নে দেখেছি
এই পৃথিবীর রংধনুতে আবেগ মেখেছি।

No comments: