Saturday, July 5, 2008

Kolomer kata kuti












on May 23, 2008 at 4:44 PM
:::::::::::::::::::::::::::::::::::;



সাত সকালে সুয়্য উঠে

তোমার কথা ভেবে

শালিক নাচে দুব্বা ঘাসে

তোমার পথো চেয়ে

অন্ধ ফকির গরিয়ে চলে

তোমার কথা বলে
অলস দুপুর ঝিম মেরে রয়


তোমার চোখে চেয়ে

গোধুলীর রঙ ম্লান হয়ে যায়

তোমার হাসির কাছে

মস্তো জগত থম মেরে রয়

কান্না তোমার দেখে

ভাবুক কবি চুল কেটে নেয়

নামটা তোমার জপে

রবীন্দ্রনাথ খেই হারালো

তোমার শোকে শোকে



তোমায় দেখে আমার আমি......












আর লিখতে পারতেছিনা, চাপাবাজী আর কত করা যায়?










::::::::::: শেষ বেলা :::::::::::









ফুরিয়ে যাবার সময় হলো

ভুলিয়ে দেবার ক্ষন

হারিয়ে যাবার দিন এসেছে

মিলিয়ে গেল মন



তোমার পথে একলা তুমি

ধরবে না আর হাত

কেমন করে যাচ্ছে চলে

নিঘুম সব রাত


তোমার কথা ভেবে ভেবে

স্বপ্ন দেখার দিন

মিলিয়ে গেছে হারিয়ে গেছে

ভালোবাসার ঋন




অনেক রাতের অনেক কথা

পরবে অনেক মনে,
অনেক কিছুই লুকিয়ে রবে

বুকের ভিতর কোনে












































:::::কাছের মানুষ :::::









কাছের মানুষ,

ভাববে তুমি আমার কথা

ভর দুপুরে দেখতে স্বপন

কোথায় বাধা?

আমার মত ভাবনা ভাবার

হয়নি সুযগ

তোমার মতো ভাবতে শেখার

নেই ফুসরত




দোষের খোজের কি দরকার?

উদার আকাশ

কেমন করে কাটাই বলো

এই কয় মাস



পাক ধরবে তোমার চুলে

আমার চোখেও

হয়তো সেদিন স্বপ্নবিহীন আমায় ভেবে

আসবে হাসি গভীর শোকেও তোমার মুখেও

দুরের মানুষ অনেক দুরের, তারার মতো

জাগবে জেন আমার বুকেও একই ক্ষত



তোমার ঠোটে সেই সময়ে

আমার কথা

রইবে না আর আগের মত,



দেখতে স্বপন কথায় বাধা?





































............................................................................................................................................................










::::::::: আরেক বর্ষা :::::::::















বাদলা রাতে শুনতে যে চাই

তোমার মাতাল হাসি

মোবাইল ফোনের ওপাশ থেকে

তোমায় ভালোবাসি







মেঘের সাথে পাল্লা দিয়ে

আমরা কথা কই

অঝর ধারার ভালোবাসা

ফুটলো কথার খই





ঝমঝমিয়ে প্রেমের কাব্য

বিজলী চোখের তারা

বাস্তবতার হিসাব ভুলে

রাত্রি হলো সারা।


....................................................................................................................................................



শহরে একজন দেবদুত একজন LOVE GURU আর এক কোটি ক্রীতদাস



তোমার আমার এই শহরে

একটা বাউল পাগল করে


মাতাল সুরে নাচে


মোবাইল ফোনে কোকিল পাখি

মেঘের সুরে কাদতে বাকি


মিছেই ডাকে কাছে


এই শহরের পথের বাকে

কয়লা চুনে আকাশ আকে


হাতছানি দেয় কিছু


অনেক দুরের গাইয়া সুরে

উড়িয়ে নেবে অনেক দুরে


রয়না চেয়ে পিছু