ঃঃঃঃ এখনো ঃঃঃঃ
এখনো,
রাত ঘনালেই লোড-শেডিং, লুকোচুরি খেলে।
ফ্ল্যাট হাউজের গায়ে গায়ে ঘেষে
ফ্যাকাশে চাঁদ ওঠে,
মরা মানুষের অবয়ব যতো
এখনো,
সেই একই চা দোকানের বেঞ্চিতে
পা তুলে বসে থাকি,হাতে চায়ের পেয়ালা
ক্ষয়ে যাওয়া বাসী সাইনবোর্ড যেনো।
গোধুলীর আলো হারাবার পর,
এখনো,
পথের ওপারে জানালা তোমার
লাল আলো মোম তির তির কাঁপে
কিশোরী মদির চাহনিরা শত
পুরনো স্বভাব, এখনো তাকাই
ম্লান হয়ে আসা গোধুলীর রঙ
আলো রয়ে গেছে, ফেলে গেছ যতো।
::::::: EKHONO:::::::
ekhono,
raat ghonalei load shedding, lukochuri khele
flat houser gaye gaye gheshe
fekashe chand uthe,
mora manusher oboyob joto.
Ekhono,
Sei eki char dokaner benchite
pa tuleBoshe thaki
hate chayer peyala
Khoye khoye jawa sign board jeno
Godhulir alo harabar por.
Ekhono,
Pother opare janala tomar
Lal alo mom tir tir kape
Kishori modir chahunira shoto
Purono shovab, ekhono takai
Mlan hoye asha godhurlir rong
Alo roye geche, fele gecho joto

Tazmohol Road, during load shedding at 1900hrs..on 28/08/08


.jpg)

